লালমনিরহাটে অবৈধভাবে ভেজাল খাদ্য উৎপাদন, জরিমানা আদায়

লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন মহেন্দ্রনগর ইউনিয়নে অবৈধভাবে ও রং মেশানো খাদ্য উৎপন্ন ও বাজারজাত করার জন্য ভাই-ভাই বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাট। আজ(মঙ্গলবার) দুপুর ৩ টার দিকে এ অভিযান চালানো হয়।

সরেজমিনে দেখা যায়,কথিত ভাই-ভাই বেকারির কোন বৈধ কাগজপত্র নেই এবং খুবই খারাপ পরিবেশে রং মিশিয়ে তৈরি হচ্ছে নানান ধরনের খাদ্যদ্রব্য। দীর্ঘ তিন বছর থেকে এভাবেই কার্যক্রম চালাচ্ছিলো তারা।

কথিত এই ভাই-ভাই বেকারি মহেন্দ্রনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সরদারপাড়া গ্রামে,যার স্বত্বাধিকারী মৃত বক্তার আলীর ছেলে লিয়াকত আলী(৩৮)।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ-দৌলা এর পরিচালনায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় বেকারির স্বত্বাধিকারীর মোট ১৪ টি শর্তে অঙ্গিকারনামায় সাক্ষর করিয়ে জাতীয় ভোক্তা অধিকার আইন এর ৪২ ধারায় ৮হাজার টাকা জরিমানা করা হয়।সেইসাথে আগামী ১৬-০৮-২০২০ তারিখের মধ্যে বেকারির সকল বৈধ কাগজপত্র করানোর জন্য আদেশ দেয়া হয়।

এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ-দৌলা জানান,গোপন সংবাদের ভিত্তিতে এই বেকারিতে অভিযান চালানো হয়।

এসময় দেখা যায়,খাদ্যে রং মেশানো হচ্ছে,বেকারির পরিবেশ খারাপ এবং কোনপ্রকার বৈধ কাগজপত্র নেই।যেহেতু উনি ভুল স্বীকার করেছে এবং সবকিছু ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছে তাই সময় দেয়া হয়েছে এবং ভোক্তা অধিকার আইনে দণ্ড দেওয়া হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর