হাটহাজারীতে ১৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে খাদ্য অধিদপ্তরের নাম লেখা ১৯৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চৌধুরীহাটের পশ্চিমে চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ঠান্ডাছড়ি এলাকা থেকে এই চাল উদ্বার করা হয়।

জানা যায়, সরকারি চাল অবৈধভাবে বিক্রির সময় বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল থাকায় সাধারণ লোকজনের মনে সন্দেহ হলে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে অভিযান চালিয়ে ১৯৫বস্তা সরকারি চাল উদ্ধার করে। আটককৃত ট্রাকটির নাম্বার- চট্টমেট্রো-ট ১৪-২৪৫৩।

এ বিষয়ে হাটহাজারী থানার ওসি মাসুদ আলম জানান, চৌধুরীহাট ঠান্ডাছড়ি এলাকা থেকে এক ট্রাক সরকারি চাল উদ্ধার করা হয়।চালের বস্তায় ‘শেখ হাসনিার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, খাদ্য অধিদপ্তর’ সিল সম্বলিত লেখা রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর