ফরিদপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের নতুনডাঙ্গি এলাকার একটি কাঠাঁল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সালাম শেখ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কোতয়ালী থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সে ওই এলাকার শামসু শেখের পুত্র।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাশেদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে থানা পুলিশ কামারডাঙ্গি এলাকায় নিহতের বাড়ির পাশে একটি কাঠাঁল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে তার হাতে একটি চিরকুট পাওয়া গেছে। সেই চিরকুটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ রয়েছে। আমরা তার লেখা ডাইরির হাতের লেখার সাথে মিলিয়ে দেখেছি। চিরকুটের হাতের লেখার সাথে মিল রয়েছে। তারপরেও লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর