নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

নীলফামারীর ডিমলায় থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিচ ইয়াবাসহ ১১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মঙ্গলবার মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল এর নেতৃত্বে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, ইন্সপেক্টর তদন্ত সোহেল রানা ও ডিমলা থানার ফোর্স অভিযান চালিয়ে উপজেলার বন্দর খড়িবাড়ী ডাঙ্গাপাড়ার আঃ গফ্ফারের ছেলে নয়ন (২৬), ওয়াহেদুর রহমানের ছেলে মোজাহেদুর রহমান নয়ন (৪০), মৃত যতিন্দ্রনাথ রায়ের ছেলে দিননাথ রায় (৪০), ওমর আলীর ছেলে নয়ন (২৮), রফিকুল ইসলামের ছেলে এরশাদ হোসেন (৩০), আজিজুল ইসলামের ছেলে কাওছার আলম (৩২), মৃত দুলু মামুদের ছেলে ছোয়াদ ইসলাম (৩০) উত্তর সুন্দখাতা গ্রামের হামিদুল ইসলামের ছেলে এহসান মোরসালিন বরাত (১৯), বন্দরখড়িবাড়ী যুগিপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তফিজুল (৩৬), খয়রাত হোসেনের ছেলে এনদা (৩৪), ছাতনাই বালাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে বেলাল হোসেন (৩০) কে ১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর