ঈদকে সামনে রেখে পঞ্চগড়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার থেকে জেলা শহরসহ জেলায় প্রবেশের পথগুলোতে বসানো ১৪ টি চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাইরে থেকে যারা পঞ্চগড়ে প্রবেশ করছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রয়োজনে যানবাহনে তল্লাসীও করছেন পুলিশের সদস্যরা। প্রতি বছরের মতো ঈদকে সামনে রেখে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পুলিশের এই বাড়তি সতর্কতা বলে জানিয়েছেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

একই সাথে করোনা পরিস্থিতিতে ভিড় ও গণ জমায়েতের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে পারে সে বিষয়টিও দেখবে পুলিশের সদস্যরা।

মঙ্গলবার পুলিশ সুপার মোহাম্মদ ই্উসুফ আলী পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে চেকপোস্টে পুলিশের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর