‘করোনাভাইরাস আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে, সেই কারণে করোনা সংকটকালীন দেশে খাদ্যের যেন ঘাটতি না হয় সেজন্য সরকার প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আজ মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা ঠিক করোনাভাইরাস আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। তার পরও আমাদের কৃষির যে অগ্রগতি এটা ধরে রাখতে হবে। আমাদের দেশের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। খাবারের ব্যবস্থাটা যদি আমরা ঘরে রাখতে পারি তাহলে অন্য কোনোদিকে খুব একটা সমস্যা হবে না। আমরা কাটিয়ে উঠতে পারব।’
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সার, উন্নতমানের বীজ, অন্যান্য কৃষি উপকরণসহ ‘সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। এভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব করে যাচ্ছে।’
বার্তাবাজার/কে.জে.পি