পাবনায় চিকিৎসকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

পাবনায় চিকিৎসকদের মাঝে পিপিইসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন দুদকের সাবেক কমিশনার ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা সাহাবুদ্দিন চুপ্পু।

আজ মঙ্গলবার দুপুরে পাবনা ডায়াবেটিক সমিতির চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পিপিই, গ্লোল্ভস, চশমা, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা রিপোটার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, পাবনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা জেনারেল হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. মনোয়ারুল আজিজ, ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোশারোফ হোসেন ও কাজী রফিকুল আলম প্রমূখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর