মনিরামপুরে ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার ২

যশোরের মনিরামপুর উপজেলার যশোর—রাজগঞ্জ সড়কের হেলাঞ্চি থেকে ১৭৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মনিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের তবিবুর রহমান তবি (৪৯) ও দীঘিরপাড় গ্রামের শাহিন হোসেন (৩৭)।তবিবর রহমান মাদক মামলায় কারাবাসের পর জামিনে বের হয়েছে।তবিবুর রহমান খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম—আহবায়ক আব্দুল আলীম জিন্নাহর ভাই। সম্প্রতি সে মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছে।

অভিযানে থাকা মণিরামপুর থানার এএসআই আব্দুর রহমান জানান, দীঘিরপাড় এলাকার দিক থেকে একটি বস্তা ভরে ফেনসিডিল এনে হেলাঞ্চি বান্দাখাল এলাকায় বিক্রির উদ্দেশে অবস্থান করছিল তবি ও শাহীন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার (২৮ জুলাই)যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর