গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে আজ মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে যশোর জেলার ৬০টি নমুনাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডঃ তানভীর ইসলাম এই তথ্য দিয়েছেন।
জানানো হয়েছে , গতকাল সোমবার(২৭ জুলাই) যবিপ্রবি জেনোম সেন্টারের ল্যাবে যশোর জেলার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০টি নমুনা পজেটিভ ফল দেয়।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানান।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, আগের দিন সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিলেন এক হাজার ৬২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৪১ জন। আর মারা গেছেন ২৩ জন।
বার্তাবাজার/এমকে