মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন জেলার গোভিপুর ডাক্তার পাড়ার কলিম উদ্দিন এর ছেলে মোঃফরিদ আলী(৪১) আজ (মঙ্গলবার) মেহেরপুর থানা অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশের এস আই এসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।
মেহেরপুর থানার ওসি সাহাদারা খান জানান, আসামি ফরিদ আলী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজের হেফাজতে রাখার অপরাধে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এমকে