বরগুনা জেলার পাকুরগাছিয়া এলাকায় “নাপিতের খাল” দখল করে মাছ চাষ করার অভিযোগ পাওয়া গেছে। এতে দুই গ্রামের মানুষ খালের পানির সুবিধা থেকে বঞ্চিত এবং কৃষি কাজে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে খাল দখল করায়। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে কৃষকদের উপর চড়াও হয় ইউপি সদস্য। দেশীয় চাপাতি হাতে নিয়ে কৃষকদের ভয় দেখান তিনি।
নাপিতের খালের এক কিলোমিটার দখল করে মাছ চাষ করছেন তিনি। এ বিষয়ে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসক বরাবর ঐ ইউপি সদস্যোর ভিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, এই খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা। এখন পরিবার নিয়ে বেঁচে থাকা দায় হয়েছে। প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয় ইউপি সদস্য পনু।
অভিযোগ স্বীকার করে ইউপি সদস্য পনু বলেন, এই খাল তার পৈতৃক সম্পত্তি।
বরগুনা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া তাসনিম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষির বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা নেয়া হবে।
২ বছর ধরে এক কিলোমিটার খালটি এভাবে দখল করে মাছ চাষ করছে ইউপি সদস্য পনু। কৃষি কাজে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে খাল দখল করে। মারধোর থেকে শুরু করে প্রাণনাশের হুমকি দিচ্ছে কৃষকদের।
বার্তাবাজার/এমকে