দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৯৬০ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার।
এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৩৫৮ জন আর নারী ৬৪২ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩১ জন এ পর্যন্ত সুস্থ ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বার্তাবাজার/কে.জে.পি