এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক।
আজ মঙ্গলবার(২৮ জুলাই) সকালে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন, ডা. আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি