পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আখক্ষেত থেকে মঙ্গলবার সকালে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পাবনা সদর থানার গাছপাড়া খাঁ পাড়া এলাকার অটোচালক আবুল কাশেমের পুত্র আসিক (১৬)।
এলাকাবাসী ও তার পরিবার জানান, লকডাউনের কারণে ৯ম শ্রেনীর স্কুল ছাত্র আসিক মাঝে মাঝে বাবার অটোরিকশা চালাতো। ওইদিন অটোরিকশা নিয়ে সে বাড়ি হতে বের হয়। কিন্তু দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না এলে পরিবারের পক্ষ থেকে সদর থানায় জিডি করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন নিশ্চিত করে জানান, মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা প্যারিস রোডের পাশের আখ ক্ষেত হতে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, ঘাতকরা অটো রিকশার জন্য আসিককে খুন করেছে বলে। আসিকের শরীলের বিভিন্ন স্থানে ক্ষত চিহিৃ রয়েছে।
বার্তাবাজার/এমকে