চলতি অর্থবছরের চতুর্থ সভা চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক-এ। আজকের সভায় অনুমোদনের জন্য ৭টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভায় গণভবন থেকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭টি প্রকল্পের মধ্যে রয়েছে রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুনর্বাসন, খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আমার বাড়ি আমার খামার চতুর্থ সংশোধিত প্রকল্প, মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প।
সভা শেষে ব্রিফ করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বার্তাবাজার/কে.জে.পি