রাজধানীতে কাঁচাবাজারে কাঁচা মরিচের দাম বেড়ে কেজি প্রতি ২০০ টাকা ছাড়িয়েছে। ২ সপ্তাহ আগেও কাঁচা মরিচের দাম ছিল ৬০-৭০ কেজি।
বন্যার কারণে অনেক জেলার ফসল পানিতে তলিয়ে যাওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় নগরীর কাঁচাবাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে জানা গেছে।
রাজধানীর সবজি বিক্রেতারা বলেছেন, সরবরাহের ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৬০-৮০ টাকা থেকে বেড়ে ২২০ টাকা পর্যন্ত হয়েছে। সম্প্রতি বাজারে থাকা অন্যান্য সবজির দামও বেড়েছে বলে জানানা তারা।
সরকারি পরিসংখ্যান বলছে, বন্যায় এ পর্যন্ত ৮ হাজার হেক্টরেরও বেশি মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ বছরে এক লাখ ৪০ হাজার টন কাঁচা মরিচ উৎপাদন করে।
রাজধানী পুরান ঢাকা বংশালের বাসিন্দা শাহরিয়ার আলম জানান, গত সপ্তাহে তিনি এক কেজি কাঁচা মরিচ ২২০ টাকায় কিনেছিলেন। যা দুই সপ্তাহ আগেও তিনি ৬০-৭০ টাকা কিনেছেন।
বার্তাবাজার/কে.জে.পি