ধামরাইয়ে ডাকাতদের হামলায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের খাতরা কচমচ এলাকায় ডাকাতদের হামলায় কালিদাস বর্মন (৬২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) ভোরে ধামরাইয়ে পিকআপভ্যানে ডাকাতদের এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুইজন মাছ ব্যবসায়ী আহত হয়েছে। আহতরা হলেন- তাসিকুল ইসলাম (৫৫) ও পাণ্ডব রাজবংশী (৬৫)। গুরুতর অবস্থায় তাসিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কালিদাস সাভারের আশুলিয়া থানার চাকলগ্রামের রোহিনী বর্মনের ছেলে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নিহত কালিদাসের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের হামলায় নিহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর