পিরোজপুরের মাদক ব্যবসায়ী ইয়াবাসহ ভোলায় আটক

জেলা পুলিশ সুপারের নির্দেশে ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে মাহাবুব তালুকদার (৩১) নামে এক মাদক ব্যবসায়ী কে ২শ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার) সকালে ইলিশা ফেরিঘাট থেকে এ এসআই মাইনুল ইসলামসহ সর্গীয় ফোর্স তাকে আটক করেন। আটকৃত মাদক ব্যবসায়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মান্নান তালুকদার এর ছেলে।

এদিকে গত এক সপ্তাহে ইলিশা ফাঁড়ি ইনচার্জ শ্রী রতন শীলের নেতৃত্বে ইলিশার মাদকের ব্যবসায়ী সিরাজ, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ফেন্সিডিলসহ জুুয়ারীদের আটক করেছেন। মাদক ব্যবসায়ী আটক করতে গিয়ে এ এস আই সুজন আহত ও হয়েছেন।

ইলিশার রফিক মাষ্টার বলেন শ্রী রতন শীল যোগদানের পর যে ভাবে মাদক জুয়ারী দমনে কাজ করে যাচ্ছেন এই ভাবে প্রতিটি পুলিশ অফিসার কাজ করলে এই সমাজ মাদকমুক্ত হইতে বেশিদিন সময় লাগবে না।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল বলেন, আমাদের পুলিশের উদ্ধোর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযারী আমরা কাজ করছি, মাদক মুক্ত সমাজ গড়বো এটাই আমাদের স্লোগান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর