প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে সীমিত পরিসরে ১০ হাজার ব্যক্তির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ। প্রতি বছরের নিয়ম অনুযায়ী হজের মৌসুমে কাবা শরিফে স্বর্ণখচিত কুরআনিক ক্যালিগ্রাফির নতুন কালো গিলাফ পরানো হয়। তেমনি এবারও আগামী বৃহস্পতিবার হজের দিন কাবা শরিফে নতুন গিলাফ পরানো হবে।
শুক্রবার (২৪ জুলাই) কাবা শরিফের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি এ ঘোষণা দেন।
বাৎসরিক নিয়ম অনুযায়ী প্রতিবছরই নির্দিষ্ট সংখ্যক শিল্পী বছরব্যাপী একান্ত শ্রম ও প্রচেষ্টায় এ নতুন গিলাফ তৈরি করে থাকেন। আনুষ্ঠানিকভাবে কাবা শরিফের এ নতুন গিলাফ ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। এ গিলাফ গ্রহণ করেছেন কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল আজিজ বিন আব্দর রহমান আস-সুদাইসি।
আগামী বৃহস্পতিবার ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজে অংশগ্রহণ করবেন। প্রতি বছর ৯ জিলহজ এ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকে।
বার্তাবাজার/এমকে