আজ মঙ্গলবার(২৮ জুলাই) থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট ও বিপণীবিতান। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সমিতির একটি সূত্র গতকাল সোমবার(২৭ জুলাই) রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তারা। এর প্রেক্ষিত্রে ঈদের আগ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।
তবে ঈদের পর নতুন নির্দেশনা না আসলে আগের মতো ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি