হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ সেই চিকিৎসক রাজিব ভট্টাচার্য (৩৬) আর নেই। আজ (মঙ্গলবার) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল (মঙ্গলবার) দিনগত রাতে আগুনে দগ্ধ হন ডা. রাজিব ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২)।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন ডা. রাজিব ভট্টাচার্য এবং তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার।
রাজধানীর হাতিরপুলের একটি বাসায় স্যানিটাইজার থেকে লাগা আগুনে সস্ত্রীক দগ্ধ হন ডা. রাজিব। তার স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্য (৩২) দগ্ধ অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
বার্তাবাজার/এমকে