কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৬৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৮ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্ত ৬ জন পুরুষ ও ২ জন নারী। আক্রান্ত ৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২, দৌলতপুর উপজেলার ২, ভেড়ামারা উপজেলার ১, মিরপুর উপজেলার ১, খোকসা উপজেলার ২ ।
সদর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা কে. জি. এইচ ১ জন ও কবুরহাট জগতি ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা পিয়ারপুর ১ জন ও রিফায়েতপুর ১ জন। খোকসা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা কালিবাড়ী ১ জন ও মাষ্টার পাড়ায় ১ জন।
ভেড়ামারা উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা নওদা খেমিরদিয়ার। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা হাসপাতাল পাড়া। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১৪২২ জন করোনা রোগী সনাক্ত হল। এই পর্যন্ত মৃতের সংখ্যা ৩১ জন। যার মধ্যে ২৬ জন পুরুষ ৫ জন মহিলা।
বার্তাবাজার/এমকে