ধন্যবাদ জানালেন জয়

গতকাল সোমবার সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন ছিল। জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে দিয়ে তিনি এ ধন্যবাদ জানান।

ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন ছিল সোমবার (২৭ জুলাই)। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।

জয় মঙ্গলবার তার ফেসবুকের ভেরিফায়েড পেজে লেখেন, ‘যারা বিভিন্ন মাধ্যমে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আসলে আমার বয়স লুকানোর কোনো উপায় নেই কারণ বাংলাদেশ আর আমার বয়স একই! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর