মাত্র এক সপ্তাহে বিশ্বব্যাপী ১৭ লাখের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত ১৭ লাখ ৩৬ হাজার ৮৯৩ জন মানুষ করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। এর আগে কোনো সপ্তাহে এত মানুষ শনাক্ত হননি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ১০ দিনে গড়ে প্রতিদিন বিশ্বে ২ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৭৪ জন।
ওয়ার্ল্ডওমিটারের হিসাব মতে, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা ১কোটি দুই লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৪৮৭ জনের। ১ কোটি ৬৬ লাখ ৪২ হাজার ২৬৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জনের। দেশটিতে মোট সুস্থ হয়েছেন ২১ লাখ ৩৬ হাজার ৬০৩ জন।
বার্তাবাজার/এমকে