চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) স্থাপিত ল্যাবরেটরিকে বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের করোনা মুক্ত সনদ প্রদানের জন্য অন্তর্ভুক্ত করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গতকাল (সোমবার) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের করোনা মুক্ত সনদ প্রদানের জন্য সারাদেশে ১৭টি হাসপাতাল ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়েছে। এসব হাসপাতাল ও প্রতিষ্ঠানের সঙ্গে চমেকে স্থাপিত ল্যাবরেটরিকে করোনামুক্তি সনদ প্রদানের জন্য নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করা হলো।
এতে আরও বলা হয়, চমেকের সম্পন্নকৃত করোনা মুক্তি সনদ দেশের সকল বিমানবন্দর-স্থলবন্দরে প্রদর্শনপূর্বক বিদেশভ্রমণের বিষয়ে অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হলো।
বার্তাবাজার/এমকে