এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে একটি পোষা বিড়াল। তবে তার মধ্যে সামান্য উপসর্গও দেখা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়েব্রিজে গত বুধবার এক পরীক্ষায় এই সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
পশু বিষয়ক প্রধান চিকিৎসক ক্রিস্টিন মিডলমিস বলছেন, এই প্রথম যুক্তরাজ্যে কোনো প্রাণী করোনাভাইরাসে আক্রান্ত হলো।
বিড়ালটির মাধ্যমে তার মালিক অথবা অন্য কোন প্রাণী আক্রান্ত হয়েছে এরকম কোন প্রমাণ নেই বলে দাবি করে কর্তৃপক্ষ।
ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে, কোনো প্রাণীর সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলার জন্য।
ক্রিস্টিন মিডলমিস বলেন, কোনো প্রাণীর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। বিড়ালটির শরীরে খুব সামান্যই উপসর্গ দেখা দিয়েছে।
এই বিড়ালের মাধ্যমে আর কোথাও ভাইরাস ছড়ায় কিনা তার ওপর নজর রাখা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি