দেশের হাসপাতালে স্থাপিত হচ্ছে আরও ৪৩ অক্সিজেন ট্যাঙ্ক

সারাদেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বর্তমানে আরও ৪৩টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণকাজ চলমান রয়েছে।

সোমবার (২৭ জুলাই) নিয়মিত স্বাস্থ্য বুলেটিন উপস্থাপনকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, এ বছরের আগে দেশের বিভিন্ন হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ছিল মাত্র ২২টি। করোনা শুরুর পরসম্প্রতি আরও ৮টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপিত হয়েছে। বর্তমানে আরও ৪৩টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণকাজ চলমান রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, সম্প্রতি ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ) ৬ টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন করেছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরও সম্প্রতি ১ টি লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন করে।

নিজস্ব উদ্যোগে সরকারি হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বা অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে মাত্র ১ টি। নিমিউর অধীনে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণকাজ চলমান ২০টি প্রতিষ্ঠানে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে ২৩টি প্রতিষ্ঠানে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক নির্মাণকাজ চলমান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর