স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই

মারা গেলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। শফিউল বারী বাবু ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

এই খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

এরআগে গতকাল সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার মধ্যরাতে বেসরকারি একটি হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে আজ ভোরে তিনি মৃত্যু বরণ করেন।

সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে নোয়াখালীতে দাফন সম্পন্ন করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর