এবার স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজারকে বদলি

স্বাস্থ্য অধিদফতরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনের উপপ্রধান প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাছির উদ্দিনকে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুছ সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দাফতরিক কাজের সুবিধার্থে বদলি ও পদায়ন করা হয়েছে বলে স্বাস্থসেবা বিভাগের ওই অফিস আদেশে জানানো হয়।

এর আগে গত ৮ জুন স্বাস্থ্যসেবা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। ৪ জুন সরিয়ে দেয়া হয় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর