কুষ্টিয়ায় ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

কুষ্টিয়ার দৌলতপুরে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মথুরাপুর বাজারের চার রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার দৌলতখালি এলাকার মোকলেছুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৭), ভাদানিয়াপাড়া এলাকার ইয়ার আলীর ছেলে মোঃ জুয়েল (৩০) ও বিষুর ছেলে লালন (২৯)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে মথুরাপুর বাজারের চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর