লালমনিরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ আটক ১

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ ফেনসিডিলসহ মফিজুল ইসলাম বাবু (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে মাদকদ্রব্যসহ ওই বিক্রেতাকে আটক করে পুলিশ। অভিযানে আটক মফিজুল ইসলাম বাবু রংপুর জেলার উত্তমবসুনিয়াপাড়ার আব্দুর সালামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানায়,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ বিক্রেতাকে আটক করা হয়।বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠানো হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর