ঢাকার কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিন্দী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠ সহ বিভিন্ন স্থানে প্রায় ১০০ টি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।
বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সহ-সভাপতি মোঃ কাওসার, কেরানীগঞ্জ মডেল থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন রশিদ,সাধারন সম্পাদক এম এ মাসুদ পাপ্পু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাসেল হোসেন, কালিন্দী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাজু আহমেদ (ইতি) সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ,যুগ্ম-সাধারন সম্পাদক রাজু আহমেদ,আশিকুজ্জামান পাপ্পু,মীর ইব্রাহিম,মোঃ শরিফ হোসেন, মোঃসবুজ প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস