শ্রীপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অর্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ কবির হোসেন মোল্যা।

উপজেলা মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শিরিনা জোয়ার্দ্দার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলী নূর রহমান মোল্যা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ এরশাদ মোল্যা, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্যা, সহ-সভাপতি মোঃ রিপন হোসেন, সহ-সভাপতি আব্দুর রউফ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক সাওন হোসেন, দপ্তর সম্পাদক শফিউল্লাহ্ কর্নেল এসময় উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর