জীবনের নতুন ইনিংস শুরু করলেন মেহেদী হাসান

ক’রোনার কারণে ঘরবন্দী ক্রিকেটাররা। আর এতে বিয়ের ধুম পড়েছে টাইগার ক্রিকেট পাড়ায়। ক’রোনার মধ্যেই একের পর এক বিয়ে হয়েই চলছে ঘরোয়া ভাবে। এবার সেই তালিকায় নাম লেখালেন সর্বশেষ বিপিএলে ব্যাট–বল হাতে দারুণ পারফরম্যান্স করা অলরাউন্ডার মেহেদী হাসান।

গতকাল (২৬ শে জুলাই) সন্ধ্যায় খুলনায় পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। মেহেদীর প্রিয়তমার নাম ঋতু। তার স্ত্রী খুলনা মহিলা কলেজ থেকে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর কারণে স্থগিত আছে পরীক্ষা। যার ফলে এই ফাঁকা সময়ে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেদী–ঋতু।

তবে পারিবারিকভাবে কোনো অনুষ্ঠান করেননি তিনি। ক’রোনাপরিস্থিতি ঠিক হলে অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন মেহেদী। এছাড়া তার স্ত্রী এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল খুলনার মহিলা কলেজ থেকে, সেটাও নিশ্চিত করেন তিনি। জাতীয় দলের হয়ে ৪ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার নিজেদের দাম্পত্য জীবনের জন্যে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত যে, এর আগে ময়মনসিংহে বিয়ে করেছেন মোসাদ্দেক হোসেন, রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত, দুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাদমান ইসলাম। এবার তাদের তালিকায় যুক্ত হয়েছেন মেহেদী হাসান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর