নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের দাফন সম্পন্ন

আজ (সোমবার) নিজ গ্রামের বাড়িতে সন্ধ্যা ৭টার দিকে চিরনিদ্রায় শায়িত হন সংসদ সদস্য ইসরাফিল আলম। মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে।

গ্রামের বাড়ি রানীনগরের গোনা গ্রামে পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হয়। এর আগে বাদ আসর ঝিনা গ্রামের ঈদগাহ ময়দানে দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, রাজশাহী-৩ আসনের সাংসদ আইন উদ্দিন, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রানীনগর-আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর