মুজিববর্ষ উপলক্ষে কলাপাড়ায় বৃক্ষরোপণ

‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়া উপজেলা ভূমি অফিস ও খেপুপাড়া ইউনিয়ন ভূমি অফিস, মহিপুর থানা ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ক্লাবের সহ -সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কানুনগো আলতাফ হোসেন, খেপুপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ জব্বার, নাজির মিহির, অফিস সহকারী মোঃ নজরুল ইসলাম, বেল্লাল হোসেন মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল আজিজ সহ -সকল কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলা ভূমি অফিস, খেপুপাড়া ইউনিয়ন ভূমি অফিস এবং মহিপুর থানা ভূমি অফিস চত্বরে আম, জলফই, নিম, আমলকী প্রভৃতি বৃক্ষেরর চারা রোপন করা হয়।

কর্মসূচি শেষে প্রধান অতিথি বলেন, শুধু বৃক্ষ রোপন করলেই কাজ শেষ হবে না, গাছগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর