পাবনায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির উদ্যোগে জেলা কার্যালয় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত দোয়ার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন জেলা উলামা লীগের যুগ্ম সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম ও মাওলানা আব্দুল আজিজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুরো আম্লীগের কার্যকারী সদস্য কামরুজ্জামান রকি, জেলা যুবলীগের আহবায়ক অভাব কমিটির সদস্য ফাহিমুল কবির খান শান্ত, সদস্য নাসির উদ্দিন,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর