প্রশাসনের সাথে ‘ভয়েজ অব পাকুন্দিয়া’ পরিবারের সৌজন্যে সাক্ষাৎ

পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে ভয়েস অব পাকুন্দিয়া’র পরিচালনা পরিষদ।

বিকেলে উপজেলার জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘ভয়েস অব পাকুন্দিয়া’র পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান,পাকুন্দিয়া থানার ওসি মো মুফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, উপজেলা সহকারী ভূমি কমিশনার জনাব লুৎফর রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করা হয়।

এ সময় তাদের ভয়েস অব পাকুন্দিয়ার লোগো সম্বলিত টি শার্ট দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, রাকিবুল হাসান রাসেল, কাউসার আলম ফয়সাল ও তারিখ আমান সানী প্রমুখ।

উল্লেখ্য, এ মহাদুর্যোগ করোনা ভাইরাসে ‘ভয়েজ অব পাকুন্দিয়া’ ঘরে বসে চিকিৎসা সেবা,বিভিন্ন বিষয়ে অনলাইন ক্লাস ও কৃষকের ফসল উৎপাদনে বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে কাজ করে বেশ সুনাম অর্জন ও সকলের জনপ্রিয় হয়ে ওঠেছে।

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর