সরিষাবাড়ীতে মুরাদ হাসানের নির্দেশে আশ্রয়কেন্দ্রের বন্যার্ত পরিবার পেলো ঈদ উপহার

জামালপুরের সরিষাবাড়ীতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যা কবলিত পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা.মুরাদ হাসান এমপির নির্দেশে ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল তরফদারের সহযোগিতায় সোমবার বিকেলে উপজেলার সরিষাবাড়ী অর্ণাস কলেজ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এ উপহার দেয়া হয়।

এসময় ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই তৈল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সহ-সভাপতি সোহেল তরফদার, আরামনগর আলিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মানু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্র সংসদের সাবেক জিএস মাহমুদুল হাসান দুখু, অর্ণাস কলেজের ভিপি বজলুর রহমান প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর