শৈলকুপায় সড়ক দু্র্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক তুষার (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার আরোহী রুবেল হোসেন।

সোমবার বিকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের দুধসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষারের বাড়ি শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে।

শৈলকুপা থানার এস আই মোঃ শাখাওয়াৎ হোসেন জানান, তুষার ও রুবেল ঝিনাইদহ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। দুধসর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া হতে ঝিনাইদহ গামী রূপসা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তুষারকে মৃত ঘোষনা করেন। রুবেলকে ফরিদপুর মেডেকেল কলেজে রেফার্ড করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর