কেরানীগঞ্জের আমবাগিচা হাটে কালো মানিক, দাম ১৫ লাখ

ঈদুল আজহায় আগানগর আমবাগিচা গরুর হাটের প্রধান আকর্ষণ কালো মানিক। ব্যাপারী রাসেল মিয়া ফরিদপুরের চরভদ্রসন থেকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা হাটে বিক্রির জন্য নিয়ে এসেছেন এই ষাঁড় কালো মানিককে। ১০০০ কেজি ওজনের গরুটি দাম হাঁকছেন ১৫ লক্ষ টাকা ।

বিশাল আকৃতির এই কালো মানিকের বয়স প্রায় ৪ বছর, কালো মানিকের দেখাশোনা দায়িত্বে রয়েছে ২ জন লোক, দূর থেকে দেখলে কালো মানিক কে মনে হবে বিশালাকৃতির মহিষ, লম্বা ও উচ্চতা মহিষের চেয়েও বড়, গরুটির পেছনের পায়ে সামান্য কিছু স্থান সাদা ছাড়া পুরোটাই কালো রঙয়ের তাই তার নাম রাখা হয়েছে কালো মানিক।

মানিকের খাবারের জন্য প্রতিদিন প্রায় হাজার খানেক টাকা ব্যয় হয়। কালো মানিকের খাবারের তালিকায় আছে প্রতিদিন প্রায় পাঁচ কেজি ভেজানো ছোলা, গমের ভুসি এবং সবুজ কাঁচা ঘাস।

ফ্যানের বাতাস ছাড়া কালো মানিক থাকতে পারে না। বিদ্যুৎ না থাকলেও কালো মানিকের জন্য জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে, প্রতিদিন কয়েকবার করে গোসল করাতে হয় এই গরুটিকে। গোছলের পর আবার শুকনা কাপড় দিয়ে শরীরের পানি মুছে ফেলতে হয় যাতে ঠান্ডা না লেগে যায় কালো মানিকের ।

হাটের ইজারাদার মীর আসাদ হোসেন টিটু, ও মাহমুদ আলমের তত্ত্বাবধানে রয়েছেন জাকির হোসেন।

বাজারের সার্বিক বিষয়ে জাকির হোসেন বলেন, গত বছরের চেয়ে গরুর সংখ্যা কম হলেও এবছর ভাল মানের গরু উঠেছে বাজারে। ব্রীজের নীচে একটি বড় আকারের গরু উঠেছে। যার ওজন প্রায় ১০০০ কেজি ২৫ মন। দেখতে ও ভাল।

এদিকে কোরবানি ঈদের আর চার দিন বাকি। এরই মধ্যে জমতে শুরু করেছে ঢাকার কেরানীগঞ্জের ৭ গবাদিপশুর হাট। এসব হাটে বিভিন্ন জেলা-উপজেলা থেকে গরু, মহিষ ও ছাগল বিক্রির জন্য আসতে শুরু করেছে। বিক্রেতার চেয়ে ক্রেতার উপস্থিতি কম দেখা গেছে। এছাড়া বড় গরুর চেয়ে ছোট গরুর সংখ্যা বেশি দেখা গেছে। খাসি পাঁচ থেকে ৬৫ হাজার টাকা দামের মধ্যে দেখা গেছে।

করোনার কারণে প্রতিবারের মত এইবার মানুষকে হাটে তেমন একটা ভিড় করতে দেখা যায়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে ৩ ফুট দূরত্ব বজায় থাকার জন্য মাইকে অনুরোধ করতে শুনাগেছে কেরানীগঞ্জের হাটগুতে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর