ভোলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে হেল্প এন্ড কেয়ারের সৌজন্য সাক্ষাৎ

ভোলার নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সামাজিক ‘সংগঠন হেল্প এন্ড কেয়ার’ ও ‘ভোলা নিউজ২৪ ডট কম’। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তার নিজ কক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ছিলেন, হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ভোলা নিউজ২৪ ডট কম এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি, সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ, প্রচার সম্পাদক ইমতিয়াজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ তাদের উদ্দেশ্যে বলেন, সামাজিক সংগঠনের কার্যক্রমকে সবসময় আমি পছন্দ করি। যারা সমাজের ভালোর জন্য কাজ করে আমি তাদেরকে উৎসাহ ও অনুপ্রেরনা দেই। আপনাদের সংগঠন হেল্প এন্ড কেয়ার এর কার্যক্রমের কথা আমি শুনেছি। যেহেতু আমি সংগঠনপ্রেমী মানুষ সে ক্ষেত্রে যেকোন কাজে আপনারা আমার কাছে আসবেন। আমি ভোলায় যতদিন আছি আপনাদের সামাজিক ভালো কাজগুলোর সাথে থাকবো।

এসময় তিনি আরও বলেন, দ্বীপজেলা ভোলা সারা দেশ থেকে একটি বিচ্ছিন্ন জেলা। এই জেলার মানুষ খুবই আতিথেয়তা পরায়ন। এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয়। তাই ভোলাকে মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ মুক্ত সহ সকল ধরণের অপরাধ বন্ধে নিরলসভাবে কাজ করে যাবো। এ জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর