ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় বোনের সাথে সবজি তুলতে গিয়ে বন্যার পানিতে ডুবে নবী হোসেন নামের ৮ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু নতুন সোনাকান্দা এলাকার বাহার উদ্দীনের ছেলে। হাসান নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা ২ টার দিকে তারা নতুন সোনাকান্দা কবস্থান রোডে গোসল করছতে গেলে এক নারী একটি বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করেন।
এসময় শিশুটিকে আশেপাশে না পেয়ে বন্যার পানিতে খুঁজে শিশুটির দেহের সন্ধান মিলে। পরে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএস/বার্তাবাজার