চট্টগ্রামে নকল কয়েল তৈরির কারখানা সিলগালা

বন্দর নগরী চট্টগ্রামে একটি নকল কয়েল তৈরির কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) নগরীর পতেঙ্গা কাঠগড় পশ্চিম মুসলিমাবাদ এলাকায় চট্টগ্রাম বন্দর এনএসআই ও মেট্রো এনএসআই সদস্যদের সহায়তায় পরিচালিত এক অভিযানে মেসার্স সুইটি ট্রেডার্স নামের একটি নকল কয়েল কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে কারখানাটি থেকে ৭ লাখ টাকার মালামাল জব্দ ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সর্বদা সচেতন ভূমিকা পালন করে আসছে।

নিয়মিত বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৭ জুলাই) নগরীর নগরীর পতেঙ্গা কাঠগড় পশ্চিম মুসলিমাবাদে চট্টগ্রাম বন্দর এনএসআই ও মেট্রো এনএসআই সদস্যদের সহায়তায় পরিচালিত এক অভিযানে মেসার্স সুইটি ট্রেডার্স নামের একটি নকল কয়েল কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে কারখানাটি থেকে ৭ লাখ টাকার মালামাল জব্দ ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর