কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট (৩১) কে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১২।

সোমবার (২৭ জুলাই) ভোর ৪ টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় দ্বীন ইসলাম রাসেল (২৮) নামের আরও একজনকে গ্রেফতার করে র‌্যাব।

র‍্যাব জানায়, সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর একটি দল কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচরা এলাকায় অভিযান চালায়। এসময় র‍্যাব ৩ টি বিদেশী পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেফতার করে।

আটককৃতরা হলেন শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া সদর রেনউইক কমলাপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে জেড এম সম্রাট এবং তার সহযোগী কুষ্টিয়া মজমপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর