কুষ্টিয়ায় করোনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শওকত আলী মাস্টার (৭২) নামে অবসরপ্রাপ্ত এক প্রাথমিক শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকুল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মৃত ওই শিক্ষক উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও একই গ্রামের বাসিন্দা। এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে মোট ৩১ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর