ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সদর উপজেলা ও নাগরকান্দা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার তেঁতুলতলা এলকায় একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে দুইজন নিহত হন।
নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামের জাহাঙ্গীর শেখ (৫০), তিনি চাঁদপুরের একটি কলেজে প্রভাষক ছিলেন এবং অপরজন চাঁদপুরের সাইফুল ইসলাম (২২) নামে এক যুবক।

করিমপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক শাহ জালাল জানান, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে, গত রোববার সাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহা সড়কে ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ভুবুকদিয়া বাজার এলাকায় দুর্ঘটনায় নিহত দুই মোটরাসইকেল আরোহী হলেন, চালক আলী মাতুব্বর (৩৫)। তিনি নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া গ্রামের মৃত সাত্তার মাতুব্বরের ছেলে। অপরজন মোটরসাইকেল আরোহী নগরকান্দার ফুলসূতী ইউনিয়নের বাওতিপাড়া গ্রামের রূপ কুমার মন্ডলের ছেলে নয়ন মন্ডল (২২)। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, একটি ট্রাক আগে থেকে মহা সড়কের বাম পাশে দাঁড়ানো ছিল। ওই দুই মোটরসাইকেল আরোহী পুকুরিয়া থেকে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মোটরসাইকেলটি ওই ট্রাকে গিয়ে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এতে আলী মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন এবং নয়ন আহত হন। রাত ১টার দিতে নয়নকে ঢাকা নেওয়ার পথে মানিকগঞ্জ এলাকায় মারা যান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর