‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০( ২১-২৭ জুলাই) উদযাপনের সপ্তম দিনে সোমবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মুন্সীগঞ্জ সদরে কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছ উজ্জামান।
সদর উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) শেখ মেসবাহ্উল সাবেরিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম আকন্দ।
বার্তা বাজার / ডি.এস