করোনামুক্ত হলেন ঐশ্বরিয়া ও তার মেয়ে

গত ১২ জুলাই মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চন। তারপর থেকেই তারা বাড়িতেই আইসোলেশনে ছিলেন। গত ১৭ জুলাই শরীর খারাপ হলে ঐশ্বরিয়া ও তার মেয়েকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

আজ ২৭ জুলাই জানা গেল, মা মেয়ে দুজনই করোনা থেকে মুক্ত হয়েছেন। তাদের দুজনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এ বিষয়ে অভিষেক বচ্চন টুইট করে জানিয়েছেন, ‘প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। কোভিড টেস্ট নেগেটিভ আশায় বাড়ি চলে গিয়েছে ঐশ্বরিয়া ও আরাধ্যা। আমি ও বাবা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে আছি এখনও।’

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় অমিতাভ বচ্চন নাকি করোনামুক্ত হয়েছেন। যদিও সে খবরের সত্যতা নেই বলেই টুইট করে নিজেই জানিয়ে দেন অমিতাভ বচ্চন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর