সিরাজগঞ্জে চার ভুয়া ডাক্তারকে জরিমানা

সিরাজগঞ্জে চার ভুয়া ডেন্টাল ডাক্তারকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাবের সহকারী পুলিশ সুপার মিডিয়া মো. এরশাদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তালুকদার ডেন্টাল ক্লিনিক এন্ড ল্যাব সেন্টারের মো. মোস্তফা আহমেদ (৪০) কে ৫ হাজার, খাঁন ডেন্টাল কেয়ারের মো. আশরাফুল ইসলাম (২৬) কে ২০ হাজার টাকা, মা- ডেন্টাল কেয়ারের শরিফুল ইসলাম রনি (৩৩) কে ৪০ হাজার ও স্কয়ার ডেন্টাল কেয়ারের রাশেদুল হাসান বাদশা (৩২) কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে রোববার বিকালে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল ডা. সৌমিত্র বসাক, এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমানসহ জেলার সদর উপজেলার বিভিন্ন ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।

এ সময়ে সার্টিফিকেট বিহীন ভূয়া ডাক্তার কর্তৃক রোগীদের চিকিৎসা প্রদান করার দায়ে ৪ জন ভূয়া নামধারী ডেন্টাল ডাক্তারকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের ৭৩ হাজার টাকা জরিমান করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর